কোচবিহারের সাতমাইলে ঢুকে পড়েছে একাধিক চিতাবাঘ, এলাকাবাসীকে সতর্ক করতে বৈঠকে বনদপ্তর
দি নিউজ লায়ণঃ একটি নয় কোচবিহারের সাতমাইল এলাকায় লুকিয়ে রয়েছে একাধিক চিতাবাঘ এমনই আশঙ্কা এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে চিতা বাঘের আতঙ্কে ঘুম পড়েছে এলাকাবাসীরা ইতিমধ্যে একটি চিতা বাঘের খাঁচা বন্দি করা সম্ভব হলেও যেভাবে প্রতিদিন নতুন নতুন জায়গায় বাঘের পায়ের ছাপ পাওয়া যাচ্ছে তা চিন্তা বাড়িয়েছে বনদপ্তরের।
আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে রাতে তো দূর অস্ত দিনের বেলাতেও বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন সাতমাইল এলাকার বাসিন্দারা তাদের দাবি যত দ্রুত সম্ভব এলাকায় ঢুকে পড়া সমস্ত চিতা বাঘের খাঁচা বন্দি করে নিয়ে যাক বনকর্মীরা। বুধবার স্থানীয় সাতমাইল সতীশ ক্লাব ও পাঠাগার এ গ্রামবাসীদের সাথে বৈঠকে বসেন বনদপ্তর আধিকারিকরা।তারা সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। ইতিমধ্যেই এলাকা থেকে একটি চিতাবাঘ উদ্ধার হয়েছে।
প্রায় প্রতিদিন এলাকার বিভিন্ন গ্রামে পায়ের ছাপ সহ একাধিক প্রমাণ পাওয়া যাচ্ছে চিতা বাঘের উপস্থিতির। তাই এই বৈঠক। সাদমান সতীশ ক্লাবের কর্ণধার অমল বর্মন জানান,গত কয়েকদিন যাবৎ আমাদের গ্রাম এবং পাশাপাশি গ্রামে লেপার্ড আতঙ্ক হওয়াতে আজ ফরেস্ট রেঞ্জার অফিসার (চন্দন ভট্টাচাৰ্য ) সহ বিশাল নিরাপত্তা বাহিনী এসেছেন আমাদের ফার্মে , অভয় দিয়ে গেলেন, দপ্তর আশপাশ গ্রাম ঘুরে দেখলেন এবং ভবিষ্যতে আরো লেপার্ড আতঙ্ক হলে দপ্তর দ্রুত ব্যবস্থার আশ্বাস দিলেন ।আতঙ্ক নয় সাবধানতা অবলম্বন জরুরি ।

Post a Comment